Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

NEET Scam:নিট-ইউজি ইস্যুতে সল্টলেকে বিক্ষোভ এআইডিএসও-র, ধুন্ধুমার বিকাশ ভবন চত্বরে

NEET Scam
NEET Scam

 

কলকাতা, ১৩ জুন : নিট-ইউজি ইস্যুতে বৃহস্পতিবার সল্টলেকে বিক্ষোভ প্রদর্শন করল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর সদস্যরা। এই বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবন চত্বরে। বিকাশ ভবন ও করুণাময়ীতে বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের বিকাশ ভবনে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে।

নিট বিতর্কে সল্টলেকে এদিন বিক্ষোভ দেখাল এআইডিএসও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। রাজ্যের কলেজগুলিতে সঠিক সময়ে ভর্তি শুরু না হওয়ার অভিযোগেও বিক্ষোভ দেখানো হয়। বিকাশ ভবনের সামনে ডিএসও-র তরফে যে বিক্ষোভ দেখানো হচ্ছিল, সেখানে পুলিশের সঙ্গে একপ্রস্ত ধস্তাধস্তি হয় পুলিশের। পরে বিক্ষোভকারীদের এক এক করে গাড়িতে তোলেন পুলিশ কর্মীরা। এক বিক্ষোভকারী তার মধ্যেই বললেন, 'আমাদের দাবি স্পষ্ট, কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে।' দুর্নীতিবিহীন ভাবে নিট-পরীক্ষা হোক, এমনও দাবি করছেন বিক্ষোভকারীরা।


You might also like!