Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

West Bengal

1 year ago

Loksabha Election 2024 : উত্তরে ভোট-রঙ্গ, মালদহে রোড-শো শাহের, রায়গঞ্জে তৃণমূলের দেব

অমিত শাহের
অমিত শাহের

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবাংলার উন্নয়ন মোদীর হাতে। রাজ্যে লোকসভা ভোটের প্রথম রোড-শো করে এই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তৃতীয় দফায় ভোট হবে উত্তরবঙ্গের মালদহের দুই কেন্দ্রে। তার আগে মঙ্গলবার দুই বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং খগেন মূর্মূর হয়ে রোড-শো করেন শাহ। উত্তরবঙ্গে একই দিনে রোড-শো করলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। এদিন রায়গঞ্জে কৃষ্ণকল্যাণীর জন্য রোড-শো করেন তৃণমূলের এই তারকা প্রার্থী।

এদিন ইংরেজবাজারে রোড-শোয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতি রুখতে ব্যর্থ হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের রাজ্যে এসে তাঁর দাবি, এবার লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসন পাবে বিজেপি। নিজের প্রচার ভাষণে আগাগোড়া নরেন্দ্র মোদীর প্রশংসা করেন অমিত শাহ।

মালদহের পাশাপাশি উত্তর দিনাজপুরের করণদিঘিকে জনসভায় CAA নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন অমিত শাহ। তাঁর দাবি, এই ইস্যুতে বাংলার মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, তৃণমূলের হিম্মত নেই CAA আটকানো। নির্বাচনী প্রচারে তুলে ধরেন রামমন্দির ইস্যুকেও।


You might also like!