Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

West Bengal

1 week ago

TMC MLA Controversy: বসিরহাটে তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক, কড়া প্রতিক্রিয়া বিজেপির

Trinamool Congress MLA Saptarshi Banerjee
Trinamool Congress MLA Saptarshi Banerjee

 

বসিরহাট, ১৭ ফেব্রুয়ারি : বসিরহাট দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকাশ্য রাজনৈতিক সভার বক্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সভা থেকে তিনি বিজেপিকে “ঝাঁটা মেরে তাড়ানোর” আহ্বান জানান বলে অভিযোগ। তাঁর বক্তব্যে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলা “শ্মশানে পরিণত হবে” এবং সাধারণ মানুষ তা হতে দেবে না। একই সঙ্গে তিনি মহিলাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার কথাও উল্লেখ করেন। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। মঙ্গলবার তৃণমূল বিধায়কের বক্তব্যের কড়া সমালোচনা করে রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সহ-সভাপতি কাসেম আলী বলেন, একজন জনপ্রতিনিধির এ ধরনের ভাষা ব্যবহার করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তাঁর অভিযোগ, একজন বিধায়ক প্রকাশ্যে বিরোধী দলকে হুমকি দিচ্ছেন, যা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে ক্ষতিকর। তিনি আরও দাবি করেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই আগামী নির্বাচনে মানুষ তৃণমূলকে বিদায় জানাবে। পাশাপাশি পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

You might also like!