Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Bhangar:বিস্ফোরণে কাঁপল ভাঙড়, আহত আইএসএফ পঞ্চায়েত সদস্য-সহ ৫ জন

5 people including ISF panchayat members were injured in the explosion
5 people including ISF panchayat members were injured in the explosion

 

ভাঙড়, ৪ জুন : ফের অশান্ত ভাঙড়, এবার ভাঙড়-২ নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আইএসএফ-এর পঞ্চায়েত সদস্য-সহ ৫ জন। আইএসএফের আহত পঞ্চায়েত সদস্যের নাম আজহার উদ্দিন।

সোমবার গভীর রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। তবে পরে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় ৫ জনকেই কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়েছে। পানাপুকুর এলাকায় বোমা বাঁধার সময়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। বোমা তৈরির সামগ্রী থেকেই বিস্ফোরণ হয়। এর পরেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়েরা। আহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে খবর।


You might also like!