Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

Youtube new feature : Youtube-এ খোঁজ পাচ্ছেন না পছন্দের গান? নতুন ফিচার সহজেই মিলবে খোঁজ

Youtube
Youtube

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগান শোনার জন্য অনেকেই ইউটিউবকে বেছে নেন। কিন্তু অনেক সময় টাইটেল ভুলে গেলে পছন্দের গান সার্চ করার সময় বেগ পেতে হয়। সেই সমস্যার অবসান হবে এবার। কারণ নতুন এক প্রযুক্তি চালু করতে চলেছে অ্যালফাবেট। ফিচারটির নাম নাম দেওয়া হয়েছে Hum to Search। গানের লিরিকস ভুলে গেলেও খোঁজ পাওয়া যাবে হারানো সুর।

নতুন এই ফিচার কীভাবে কাজ করবে?

শুধুমাত্র Youtube- অ্য়াপেই এই ফিচারটি ইনবিল্ড করা হয়েছে। ফিচারটি অন করে গানের সুর গুন গুন করতে হবে। অথবা মাত্র ৩ সেকেন্ড গান করতে হবে। তাহলেই খোঁজ মিলবে আপনার পছন্দের গানের।

প্রাথমিকভাবে অ্যান্ডরয়েড ব্যবহারকারীদের জন্যই এই ফিচারটি ইনবিল্ড করা হবে। বর্তমানে পরীক্ষামূলক ভাবে ওই ফিচারটি চালু করা হচ্ছে। এবং খুব অল্প সংখ্যক ব্যবহারকারীই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। তবে আগামী দিনে ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছেই পৌঁছে দেওয়া হবে ফিচারটি।

কী সুবিধা হবে?

Youtube সার্চ বারে কোনও গানের লিরিকস টাইপ করে যদি খোঁজ না পাওয়া যায় তাহলে Hum to Search ফিচারের মধ্যে সহজেই গানের খোঁজ মিলবে।

You might also like!