Game

4 days ago

Lionel Messi touches 900 goal mark: মেসির ইতিহাস গড়া ম্যাচে কনকাকাফ থেকে বিদায় মায়ামির

Inter Miami captain Lionel Messi
Inter Miami captain Lionel Messi

 

ফ্লোরিডা, ১৯ মার্চ : বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। বুধবার রাতে ৯০০–তম গোলের মাইলফলক স্পর্শ করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু তার এই অর্জন ম্লান হয়ে গেল কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে ইন্টার মায়ামির বিদায়।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর ফিরতি লেগে ন্যাশভিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মায়ামি। প্রথম লেগ গোলশূন্য থাকার পর, অ্যাওয়ে গোলের নিয়মে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ন্যাশভিল। ম্যাচের সপ্তম মিনিটে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। সেই সঙ্গে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান তিনি।

ম্যাচে আধিপত্য ধরে রেখেও আর ব্যবধান বাড়াতে পারেনি মাশচেরানর দল। ৭৪ মিনিটে সমতায় ফেরে ন্যাশভিল, গোল করেন ক্রিস্টিয়ান এসপিনোজা। শেষদিকে বেশ কিছু সুযোগ পেলেও জয়সূচক গোল পায়নি মেসির মায়ামি। ফলে ড্র করে টুর্নামেন্টের নিয়ম মেনে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় মেসিদের। তবে ৯০০–তম গোল করে বিশ্ব ক্রীড়াঙ্গনে মেসি নিজের নাম আরও উজ্জ্বল করলেন।

You might also like!