Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Technology

2 years ago

Whatsapp Web: বড়সড় বিপদ Whatsapp Web-এ, অসতর্ক হলেই খালি হবে অ্য়াকাউন্ট

Whatsapp Web
Whatsapp Web

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভয়ঙ্কর বিপদ হতে পারে Whatsapp Web-এ। কারণ সেখানেই লুকিয়ে থাকছে প্রতারকরা। একটু ভুল করলেই আপনার ফোনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে প্রতারকদের হাতে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভুয়ো হোয়াটসঅ্য়াপ লিঙ্ক তৈরি করে প্রতারণা করছে স্ক্যামাররা।

বিশেষজ্ঞদের বক্তব্য, হোয়াটসঅ্য়াপ ওয়েবের একটি ফিসিং ওয়েবসাইট তৈরি করছে প্রতারকরা। সার্চ ইঞ্জিনের মাধ্যমে সেগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর ওই লিঙ্কগুলিতে ক্লিক করলেই ব্যবহারকারীরা ফিসিং ওয়েবসাইটে প্রবেশ করে যাচ্ছে। তারপরেই শুরু হয় তথ্য চুরি।

ফোনের যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়ার পর ব্ল্যাক মেল করা শুরু করে প্রতারকরা। গোপন তথ্য ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতে শুরু করে তারা।

এর থেকে বাঁচতে একাধিক পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, ভালো করে লিঙ্ক দেখে তবেই সেখানে ক্লিক করা উচিত। প্রয়োজনে আসল সাইট বুকমার্ক করে রাখতে পারেন ব্যবহারকারীরা।


You might also like!