Technology

2 hours ago

Tech Update: অ্যান্ড্রয়েড-আইওএস বদল আরও সহজ! একসঙ্গে চার নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

WhatsApp Latest Update 2026
WhatsApp Latest Update 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে হোয়াটসঅ্যাপ অপরিহার্য একটি অ্যাপ। অফিসের গুরুত্বপূর্ণ কাজ থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা—সবকিছুই এখন এই প্ল্যাটফর্মে নির্ভরশীল। সেই কারণেই ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিত নতুন ফিচার নিয়ে আসে সংস্থা।

সম্প্রতি একসঙ্গে চারটি নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ, যা বিশেষভাবে উপকারী হতে চলেছে তাঁদের জন্য, যারা অ্যান্ড্রয়েড থেকে আইওএস বা আইওএস থেকে অ্যান্ড্রয়েডে ডিভাইস পরিবর্তনের পরিকল্পনা করছেন। নতুন আপডেটের মাধ্যমে ডেটা ট্রান্সফার, চ্যাট ব্যাকআপ এবং মিডিয়া শেয়ারিং আরও দ্রুত ও সহজ হবে বলে জানা গিয়েছে। চলুন একনজরে দেখে নেওয়া যাক কী এই ফিচার।

১. বেশ কিছুদিন আগেই অ্যান্ড্রয়েড ও আইওএসের মধ্যে ডেটা ট্রান্সফারের ফিচার আনা হয়েছে। তবে এবার তা আরও সহজ করা হয়েছে। জানা যাচ্ছে, কোনওরকম নথি হারানোর প্রশ্নই থাকবে না আর।

২. অনেকেই আছেন যারা দুটো আলাদা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সেক্ষেত্রে এতদিন ক্লোন করা ছাড়া কোনও অপশন ছিল না। এবার কিন্তু একটা অ্যাপেই ব্যবহার করা যাবে ২ টো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। কিন্তু কীভাবে? ফেসবুকের মতোই মিলবে সুইচ অ্যাকাউন্ট অপশন। তাতে ক্লিক করলেই কেল্লাফতে!

৩. হোয়াটসঅ্যাপে মিলছে অটো সাজেস্ট রিপ্লাই। অর্থাৎ আপনাকে কেউ একটি বার্তা পাঠালো, আপনি তার উত্তরে কী লিখতে পারেন, তার সাজেশন দেবে অ্যাপ। স্টিকারের ক্ষেত্রেও মিলবে এই অপশন।

৪. আলাদা অ্যাপের আর দরকার পড়ছে না। মেটা অপশনে গিয়ে এবার হোয়াটসঅ্যাপেই করা যাবে ছবি এডিট। ব্যাকগ্রাউন্ড পালটানো-সহ একাধিক কাজ করতে পারবেন হোয়াটসঅ্যাপেই। 

সংস্থার আশা, এই নতুন আপডেটের ফলে হোয়াটসঅ্যাপ-এর জনপ্রিয়তা আরও বাড়বে এবং ব্যবহারকারীরা আরও স্বচ্ছন্দে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। 


You might also like!