Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Technology

2 years ago

শীঘ্রই লঞ্চ হতে পারে realme GT5 Pro,এর স্পেশিফিকেশন জেনে নিন

realme GT5 Pro
realme GT5 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  Realme আজ ঘোষণা করেছে আগামী মাসে বাজারে তাদের GT সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি জানিয়েছে যে 7 ডিসেম্বর রিয়েলমি জিটি 5 প্রো লঞ্চ হবে। এই মোবাইলটি প্রথমে চিনে পাওয়া যাবে এবং পরে ভারতের বাজারে প্রবেশ করবে।

realme GT5 Pro এর ফিচার

Qualcomm Snapdragon 8 Gen 3

realme GT5 Pro ফোনটি কোম্পানির প্রথম Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। এই অক্টাকোর প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.3 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে। এই চিপে Snapdragon X75 5G Modem ইন্টিগ্রেটেড রয়েছে, যা ফাস্ট ইন্টারনেট এবং 5জি ইন্টারনেট ব্যাবহার করতে সক্ষম। এই প্রসেসর থাকার কারণে realme GT5 Pro ফোনটি LPDDR5x RAM এবং UFS 4.0 Storage সাপোর্ট করতে পারবে।

50MP Sony IMX890 camera

realme GT5 Pro ফোনের লঞ্চ ডেট এবং প্রসেসর সম্পর্কে জানানোর পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে এতে Sony IMX890 সেন্সর থাকবে। এই 50 মেগাপিক্সেল সেন্সর 1/1.56″ সাইজের হবে এবং এটি এফ/2.6 অ্যাপার্চারে কাজ করবে। এতে 3x optical zoom, omni-directional focus সহ OIS এবং EIS সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Realme GT 5 Pro ফোনে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এবং লাইট সেন্সেটিভ পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে।

Realme GT 5 Pro এর স্পেসিফিকেশন 

ডিসপ্লে: Realme GT 5 Pro ফোনে 6.78-ইঞ্চির কার্ভ 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন ইন্ডাস্ট্রি বেস্ট 144Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।

ওএস: Realme GT 5 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই 5.0 তে কাজ করতে পারে।

স্টোরেজ: এই ফোনে ডেটা স্টোর করার জন্য 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

ক্যামেরা: Realme GT 5 Pro ফোনে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর, ওমনিভিশন OV08D10 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে বলে শোনা যাচ্ছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5400mAh ব্যাটারির সঙ্গে 100 ওয়াট ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়াআরলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

You might also like!