Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

OnePlus 12R Genshin Impact Edition:জনপ্রিয় গেমের আদলে চোখ ধাঁধানো স্মার্টফোন ভারতে লঞ্চ হল

OnePlus 12R Genshin Impact Edition
OnePlus 12R Genshin Impact Edition

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওয়ানপ্লাস গত মাসে OnePlus 12R ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল। আর এখন, চীনা ব্র্যান্ডটি তাদের এই স্মার্টফোনের স্পেশাল এডিশন মডেল ভারত সহ বিশ্ববাজারে এনেছে। এটি হল OnePlus 12R Genshin Impact Edition। জানিয়ে রাখি, জেনশিন ইমপ্যাক্ট হল বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য একটি জনপ্রিয় অ্যাকশন রোল প্লেয়িং গেম। এই নয়া লিমিটেড এডিশন ভ্যারিয়েন্টটি ওয়ানপ্লাস এবং জেনশিন ইমপ্যাক্ট-এর মধ্যে যৌথ প্রয়াসের ফলস। গেমের আদলে তৈরি OnePlus 12R Genshin Impact Edition-এ আকষর্ণীয় ডিজাইন রয়েছে এবং এটি কাস্টমাইজড বক্সের সাথে এসেছে, যার মধ্যে অনেক গুডিজ অন্তর্ভুক্ত রয়েছে৷ চলুন তাহলে নতুন স্পেশাল এডিশনের ফোনটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

OnePlus 12R Genshin Impact Edition এর বিশেষত্ব

এই স্পেশাল এডিশন ফোনে এক্সক্লুসিভ Keqing ভিজ্যুয়াল এবং লাইভ ওয়ালপেপার থাকবে, যা প্রতিবার ফোন অনলক হওয়ার পর বদলে যাবে।

এই ফোনের সাথে কোম্পানি একটি এক্সক্লুসিভ গিফট বক্সও দেবে। এতে অনেকগুলি আকর্ষণীয় আইটেম থাকবে।

ওয়ানপ্লাস 12R এর এই নতুন এডিশনে Lightning Stiletto আকারের SIM ট্রে ইজেক্টর, Lightning Stiletto লোগো সহ Violet রঙের চার্জিং অ্যাডাপ্টার, Violet USB Type-C চার্জিং কেবল এবং Violet LED লাইটের মতো বিভিন্ন সুন্দর আইটেম পাওয়া যাবে।

OnePlus 12R Genshin Impact Edition এর দাম

OnePlus 12R Genshin Impact Edition ফোনটি 16GB RAM + 256GB স্টোরেজ সহ লঞ্চ হয়েছে। ভারতে এই স্পেশাল এডিশন ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 49,999 টাকা। এই ফোনের সাথে স্টাইলিশ মোবাইল কভার এবং Genshin Impact স্টিকার দেওয়া হবে। আগামী 19 মার্চ থেকে এই নতুন OnePlus 12R ভার্সনটির সেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অনলাইন শপিং সাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে শুরু হবে।

OnePlus 12R Genshin Impact Edition এর অফার

OnePlus 12R Genshin Impact Edition ফোনটি কেনার সময় OneCard ব্যবহার করলে 1,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

এই ফোন কেনার সময় পুরানো মোবাইল এক্সচেঞ্জ করলে ওয়ানকার্ড গ্রাহকদের 3,000 টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।

OnePlus 12R Genshin Impact Edition ফোনটি 9 মাসের No-Cost EMI এর মাধ্যমেও কেনা যাবে।

OnePlus Easy Upgrades এর আওতায় এই স্পেশাল এডিশন ফোনটি কিনলে ইউজাররা 2 বছর পরে 35% assured value পাবেন।


You might also like!