Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

PAN Card Reprint: PAN কার্ড হারিয়ে গিয়েছে? দুশ্চিন্তা না করে অনলাইনে এই কাজটি দ্রুত করুন

PAN Card
PAN Card

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে বিভিন্ন সরকারি কাজে PAN কার্ড অত্যন্ত জরুরি। কারণ ব্যাঙ্কের লেনদেন সহ বিভিন্ন কাজেই PAN প্রয়োজন। এমনকি নির্দিষ্ট পরিমাণ অর্থের বেশি অর্থ ব্যাঙ্কে জমা করলেও PAN জরুরি। ফলে ওই কার্ড হারিয়ে গেলেই সমস্যা পড়তে হয়। তাহলে PAN কার্ড হারিয়ে গেলে কী করণীয়?

আপনার PAN কার্ড হারিয়ে গেলে অনলাইনেই রিপ্রিন্ট করিয়ে নিতে পারেন। NSDL এর ওয়েবসাইটেই ওই কাজটি করতে পারবেন। জেনে নিন কীভাবে পুরো কাজটি করবেন?

PAN Card রিপ্রিন্ট

প্রথমে Onlineservice.nsdl.com ওয়েবসাইটে গিয়ে Reprint of PAN Card অপশনে ক্লিক করুন। তারপর একটি উইন্ডো ওপেন হবে। সেখানে PAN নম্বর, আধার নম্বর, জন্ম মাস ও সাল দিতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।

এরপর অনলাইনে ৫০টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হলে রিপ্রিন্ট সাবমিশন প্রক্রিয়া সম্পন্ন হবে। সঠিক ভাবে পেমেন্ট হলে আবেদনের ৭দিনের মধ্যেই বাড়িতে পৌঁছবে PAN কার্ড।


You might also like!