Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Technology

2 weeks ago

Tech Update: কম্পিউটার কিনবেন না, টিভিই হবে PC! বাড়িতেই রয়েছে চমকে দেওয়ার এই সুবিধা

JioPC Smart TV
JioPC Smart TV

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কম্পিউটার কেনা যে মুখের কথা নয়, তা বলাই বাহুল্য। পকেটের কথা ভেবে প্রয়োজন থাকলেও অনেকেই ডেস্কটপ বা ল্যাপটপ কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান। কিন্তু জানেন কি, আপনার বাড়িতে থাকা স্মার্ট টিভিই হয়ে উঠতে পারে আস্ত একটি কম্পিউটার! শুনতে অবাক লাগলেও প্রযুক্তির দৌলতে এমন সুবিধা এখন হাতের কাছেই রয়েছে।

২০২৫ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় ‘JioPC’-এর কথা জানিয়েছিলেন আকাশ আম্বানি। এই পরিষেবার মূল লক্ষ্য হল সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে কম্পিউটিং সুবিধা পৌঁছে দেওয়া। অর্থাৎ, আলাদা করে দামি ডেস্কটপ বা ল্যাপটপ কেনার প্রয়োজন ছাড়াই টিভির পর্দায় কম্পিউটারের সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

নিশ্চয়ই ভাবছেন, JioPC আসলে কী? এটি কোনও ডেস্কটপ বা ল্যাপটপ নয়। JioPC হল একটি ভারচুয়াল ডেস্কটপ সলিউশন, যা জিও-র ক্লাউড কম্পিউটিং পরিকাঠামোর সঙ্গে যুক্ত থাকে। জিও সেট-টপ বক্স বা ফাইবার সংযোগের মাধ্যমে স্মার্ট টিভিকে কম্পিউটারের মতো ব্যবহার করা যায়। এর জন্য প্রয়োজন জিও সেট-টপ বক্সের সঙ্গে অ্যাকটিভ JioFiber অথবা JioAirFiber সংযোগ। পাশাপাশি USB বা Bluetooth-এর মাধ্যমে মাউস এবং কিবোর্ড ব্যবহার করা যেতে পারে। স্মার্টফোনকেও নির্দিষ্ট ক্ষেত্রে ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করার সুবিধা রয়েছে, তবে ফোনে প্রয়োজনীয় Jio অ্যাপ থাকা দরকার। এর সঙ্গে থাকতে হবে একটি সক্রিয় JioPC প্ল্যান। JioPC ব্যবহারের ক্ষেত্রে মাসিক প্ল্যানের খরচ প্রায় ৩০০ টাকা থেকে শুরু হতে পারে। ফলে আলাদা করে মনিটর, CPU বা সম্পূর্ণ ডেস্কটপ সেটআপ কেনার খরচ অনেকটাই বাঁচানো সম্ভব। যাঁদের বাড়িতে ইতিমধ্যেই স্মার্ট টিভি, জিও সেট-টপ বক্স এবং সক্রিয় ফাইবার সংযোগ রয়েছে, তাঁদের জন্য এই পরিষেবা বিশেষভাবে কাজে লাগতে পারে। 


তবে এই সুবিধা থাকা সত্ত্বেও অনেকেই এখনও JioPC সম্পর্কে জানেন না। তাহলে কীভাবে আপনার টিভিকে কম্পিউটারে পরিণত করবেন? কী কী জিনিস লাগবে এবং JioPC কীভাবে চালু করতে হবে—চলুন, এবার ধাপে ধাপে জেনে নেওয়া যাক। 

১. প্রথমে টিভি চালু করুন। দেখবেন সেট-টপ বক্স যেন অন থাকে। 

২. কম্পিউটার অন হলে চলে যান জিও মেনুতে। বেছে নিন JioPC অ্যাপটি। 

৩. আপনার USB মাউস এবং কিবোর্ড প্লাগ ইন করুন, অথবা ব্লুটুথের মাধ্যমে যুক্ত করুন৷ চাইলে আপনার ফোনের ডিসপ্লে-কেও ভারচুয়াল কিবোর্ড এবং মাউস হিসেবে ব্যবহার করতে পারেন। তার জন্য JioHome অ্যাপের মাধ্যমে আপনার ফোন পেয়ার করতে হবে। তার জন্য QR কোড স্ক্যান করে নিন। 

৪. মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করুন। 

৫. আপনার ক্লাউড ডেস্কটপ ব্যবহার করতে এবার ক্লিক করুন  ‘Launch Now’-এ। ব্যস, আপনার কাজ শেষ। 

You might also like!