Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Technology

2 weeks ago

IPHONE ALERT: আইফোনেই হচ্ছে আপনার গতিবিধির রেকর্ড! ‘সিগনিফিক্যান্ট লোকেশানস’ বন্ধ করবেন কীভাবে?

IPHONE ALERT
IPHONE ALERT

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আপনি কি জানেন, আপনার আইফোন আপনার গতিবিধির উপর নজর রাখছে? না, কোনও অশরীরী আত্মা কিংবা গোয়েন্দা নয়, আপনার সাধের আইফোনেরই একটি বিশেষ ফিচার এই কাজ করছে। iOS 26-এর আপডেটের পর এই ফিচারটি ব্যবহার করতে পারছেন গ্রাহকরা। এর নাম ‘সিগনিফিক্যান্ট লোকেশানস’। এই প্রযুক্তির কাজ হল গ্রাহকের যাতায়াত সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ করা। অর্থাৎ, আপনি কখন কোথায় যাচ্ছেন, কোন জায়গায় কতক্ষণ থাকছেন—তার রেকর্ড তৈরি হতে পারে।

স্বাভাবিক ভাবেই এই ফিচার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তাহলে কি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে অ্যাপল? যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে সংস্থা। অ্যাপলের দাবি, এই সমস্ত তথ্য এনক্রিপ্টেড অবস্থায় থাকে এবং সংস্থার পক্ষেও সেগুলিতে সরাসরি প্রবেশ করা সম্ভব নয়। তবে এরপরও বিশেষজ্ঞদের একাংশের পরামর্শ, প্রয়োজন না থাকলে এই ধরনের লোকেশন ট্র্যাকিং ফিচার বন্ধ রাখাই ভালো। কীভাবে করবেন, জেনে নিন।  প্রথমে আইফোনের ‘সেটিংস’-এ যান। সেখান থেকে ‘অ্যাপস’ অপশনে গিয়ে ‘ম্যাপস’ নির্বাচন করুন। এরপর ‘লোকেশন’ সেটিংসে গিয়ে ‘প্রিসাইস লোকেশন’ এবং ‘ভিজিটেড প্লেসেস’-এর অপশনগুলি দেখুন। ‘ভিজিটেড প্লেসেস’ চালু থাকলে আপনার ম্যাপস অ্যাপে যাতায়াতের জায়গাগুলির তথ্য সংরক্ষিত হতে পারে। 

এরপর আবার ‘সেটিংস’-এ ফিরে যান। সেখান থেকে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ নির্বাচন করে ‘লোকেশন সার্ভিসেস’-এ যান। স্ক্রিনের নিচের দিকে থাকা ‘সিস্টেম সার্ভিসেস’ অপশনে ট্যাপ করুন। সেখানে ‘সিগনিফিক্যান্ট লোকেশানস অ্যান্ড রুটস’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেটি চালু থাকলে আপনার ডিভাইসে গুরুত্বপূর্ণ লোকেশন সংক্রান্ত তথ্য সংরক্ষিত হতে পারে।  আপনি কী কী জায়গায় গিয়েছেন, তা দেখতে চাইলে আইফোনের ‘ম্যাপস’ অ্যাপ খুলুন। এরপর ‘প্লেসেস’ অপশনে গিয়ে ‘ভিজিটেড প্লেসেস’ নির্বাচন করুন। সেখানে ম্যাপসের মাধ্যমে আপনার যাতায়াত করা বিভিন্ন জায়গার তালিকা দেখতে পাওয়া যেতে পারে। এই তথ্য নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষিত থাকে এবং প্রয়োজন অনুযায়ী সেটির মেয়াদ পরিবর্তনের সুযোগও থাকতে পারে। 

তবে আপনি যদি এই তথ্য সংরক্ষণ করতে না চান, তাহলে ‘ভিজিটেড প্লেসেস’ ফিচারটি বন্ধ করে দিতে পারেন। এর জন্য ‘সেটিংস’ থেকে ‘অ্যাপস’, তারপর ‘ম্যাপস’ এবং ‘লোকেশন’ সেটিংসে যান। সেখান থেকে ‘ভিজিটেড প্লেসেস’ বন্ধ করে দিন। পাশাপাশি ‘সিস্টেম সার্ভিসেস’-এ গিয়ে ‘সিগনিফিক্যান্ট লোকেশানস অ্যান্ড রুটস’ অপশনটিও বন্ধ করতে পারেন। ফলে আইফোনে আপনার লোকেশন-সংক্রান্ত তথ্য সংরক্ষণের এই সুবিধাগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে। 

You might also like!