Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Technology

1 day ago

Galaxy S27 Series: চার মডেল, ২০০MP ক্যামেরা! কী চমক থাকছে Samsung-এর নতুন ফোনে?

Samsung Galaxy S27
Samsung Galaxy S27

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চলতি বছরের ফেব্রুয়ারিতেই ভারতীয় বাজারে পা রেখেছে Samsung-এর Galaxy S26 সিরিজ। S26, S26+ এবং S26 Ultra—এই তিনটি মডেল নিয়ে বাজারে এসেছিল দক্ষিণ কোরিয়ার সংস্থার ফ্ল্যাগশিপ সিরিজ। এবার স্বাভাবিকভাবেই নজর পরবর্তী প্রজন্মের Galaxy S27 সিরিজের দিকে। কবে আত্মপ্রকাশ করবে নতুন ফোনগুলি, কী ধরনের ক্যামেরা থাকবে, ডিজাইনেই বা কী পরিবর্তন আসবে—এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

সংস্থা এখনও Galaxy S27 সিরিজ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিভিন্ন সূত্রের দাবি, এবার S সিরিজে বড় পরিবর্তন আনতে পারে Samsung। শোনা যাচ্ছে, তিনটির পরিবর্তে মোট চারটি মডেল নিয়ে আসতে পারে সংস্থা। নতুন সংযোজন হিসেবে থাকতে পারে Galaxy S27 Pro। এই ফোনটি S27+ এবং S27 Ultra-এর মাঝামাঝি অবস্থানে রাখা হতে পারে। ক্যামেরার ক্ষেত্রেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। S27 সিরিজের চারটি মডেলেই নাকি তিনটি করে রিয়ার ক্যামেরা থাকতে পারে। অর্থাৎ, বর্তমান S26 Ultra-তে থাকা কোয়াড-ক্যামেরা সেটআপ থেকে Ultra মডেলেও পরিবর্তন আসতে পারে।


তবে একই সংখ্যক ক্যামেরা থাকলেও S27 Pro এবং S27 Ultra-এর ক্যামেরা স্পেসিফিকেশনে যথেষ্ট পার্থক্য থাকতে পারে। জল্পনা অনুযায়ী, দুই মডেলেই থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়ার সম্ভাবনাও রয়েছে। মূল পার্থক্য দেখা যেতে পারে টেলিফটো ক্যামেরায়। শোনা যাচ্ছে, Galaxy S27 Ultra-তে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকতে পারে। অন্যদিকে S27 Pro-তে অপেক্ষাকৃত কম রেজোলিউশনের ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হতে পারে। ফলে একই সিরিজের দুই প্রিমিয়াম মডেলের মধ্যে জুম ফটোগ্রাফির ক্ষেত্রে স্পষ্ট ফারাক থাকার সম্ভাবনা রয়েছে। তবে এগুলির কোনওটাই এখনও Samsung-এর তরফে নিশ্চিত করা হয়নি। ফলে শেষ পর্যন্ত কোন মডেলে কী ক্যামেরা, কী ডিজাইন বা কী ফিচার থাকছে, তা জানতে সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাই করতে হবে।

লঞ্চের সময় নিয়েও শুরু হয়েছে জল্পনা। অনুমান করা হচ্ছে, আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে Galaxy S27 সিরিজ বাজারে আসতে পারে। আর দাম? প্রিমিয়াম ফিচারের কারণে শীর্ষ মডেলটির দাম দেড় লক্ষ টাকার আশেপাশে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্য ভারতীয় বাজারে চূড়ান্ত দাম জানতে অপেক্ষা করতে হবে Samsung-এর ঘোষণার জন্য। 


You might also like!