Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Technology

2 years ago

Free AI Course : বিনামূল্যে AI কোর্স শেখাবে Amazon! যুক্ত হতে পারে প্রায় 20 লাখ কর্মী

Amazon (File Picture)
Amazon (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বহুমুখী কর্মকাণ্ডে এখন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর ভূমিকা অনস্বীকার্য। সময়ের থাকতে থাকতে এটি রপ্ত  করে ফেলতে হবে। তাই তরুণ আইটি কর্মীরা যাতে পিছিয়ে না থাকে তার সুবন্দোবস্ত করতে তৎপর অনলাইন ই-কমার্স সংস্থা Amazon।

সংস্থার তরফে জানানো হয়েছে, প্রায় 20 লাখ কর্মীদের এই কোর্সে যুক্ত করা হবে, সংস্থার পক্ষ থেকে কোর্সের নাম দেওয়া হয়েছে ‘Amazon AI Ready’ কোর্স। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) এর সমীক্ষা অনুযায়ী, যে সমস্ত কর্মীরা AI দক্ষতায় রপ্ত হবেন তাঁরা 47 শতাংশ বেশি স্যালারি উপার্জন করতে পারবেন। 

2025 সালের মধ্যে বিশ্বব্যাপী 20 লাখ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাবে অ্যামাজন। যারা ফ্রেশার্স বা সবে সবে চাকরি শুরু করেছেন তাঁদের জন্য এই কোর্স অনেক বেশি কার্যকরী। কোর্সের তিনটি ধাপ রয়েছে। জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ভূমিকা, Amazon Code Whisperer সম্পর্কে ভূমিকা এবং জেনারেটিভ AI লার্নিং প্ল্যান। এর মধ্যে প্রথম দুটি কোর্স AWS Educate-এ পেয়ে যাবেন। আর শেষ কোর্সটি রয়েছে AWS Skill Builder-এ। 

You might also like!