Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Livelihood message

2 years ago

NK Gangadhar:বিক্রি না হওয়া টিকিট ভাগ্য ফিরিয়ে দিলো গঙ্গাধরের

Unsold Ticket turns gold when Kerala lottery agent wins 1 crore
Unsold Ticket turns gold when Kerala lottery agent wins 1 crore

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  একেই হয়তো বলে ভাগ্য।কেরলের (Kerala) এন কে গঙ্গাধরণ নিজেই একজন লটারির টিকিটের এজেন্ট। এলাকায় ছোট দোকান রয়েছে তাঁর। সেদিন বেজায় মন খারাপ। কারণ কিছুতেই বিক্রি হচ্ছিল না বিরাট সংখ্যক টিকিট। সেই অবিক্রিত টিকিটের একটিতেই রাতারাতি জীবন বদলে গেল তাঁর। পেলেন ১ কোটি টাকা মেগা পুরস্কার।

লটারির কোম্পানি পুরস্কার ঘোষণা করতেই চমকে যান গঙ্গাধরণ। যদিও গোটা বিষয়টা চেপে গিয়েছিলেন তিনি। ব্যাঙ্কে টিকিট জমা দেওয়ার পরেই এই বিষয়ে মুখ খোলেন। কেন? গঙ্গাধরণ জানিয়েছেন, টিকিট চুরি যাওয়ার ভয় পাচ্ছিলেন। মজার বিষয় হল গঙ্গাধরণের দোকান থেকে টিকিট কেনা আরও ছজন ৫ হাজার টাকা করে পুরস্কার জিতেছেন। উল্লেখ্য, এই প্রথমবার গঙ্গাধরণের দোকানে পুরস্কার বাধল।

বেঙ্গালুরুর বাসিন্দা অরুণ কুমার ভাটাক্কা কারোথের সঙ্গেও কতকটা একই কাণ্ড ঘটেছে। ‘আবু ধাবি বিগ টিকিট ড্রয়ে’র ৪৪ কোটি টাকার পুরস্কার জিতেছেন অরুণ। কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না এই ঘটনা। সংস্থার ফোন পেয়ে ভেবেছিলেন কেউ বুঝি ফাঁসানোর চেষ্টা করছে। এমনকী ভয় পেয়ে ওই ফোন নম্বর ব্লক করে দেন। পরে গোটা ঘটনা জানার পর আনন্দে আত্মহারা হন। মজার বিষয় হল অরুণ দুটো টিকিট কিনেছিলেন অরুণ। তৃতীয়টি বিনামূল্যে দিয়েছিল সংস্থা। সেই অফারের টিকিটেই ভাগ্য বদলে গেল!


You might also like!