Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Livelihood message

2 years ago

Watermelon cultivation: বিকল্প চাষ - তরমুজ -- ভালো লাভের আশা

Watermelon cultivation
Watermelon cultivation

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ইদানিং নানা কারণেই 'বিকল্প চাষ' কথাটা খুব প্ৰচলিত হয়েছে। এবার মেদিনীপুরের চাষী গোপাল দাস ধনী জমিতে তরমুজ চাষ করে অনেক বেশি লাভের মুখ দেখেছেন। এতোদিন ধান চাষ করতেন। কিন্তু তাতে খরচের পর ধান বিক্রি করে যে টাকা পাওয়া যায় তার মোটেও লাভজনক নয়। আর তাই বাধ্য হয়ে বিকল্প চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। সেই বিকল্প চাষের অন্যতম হল তরমুজ উৎপাদন। নারায়ণগড়ের কুসবসান এলাকার চাষি গোপাল দাস দীর্ঘদিন ধরে ধান উৎপাদন করতেন। কিন্তু লাভের আশায় এবার তিনি আড়াই বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। এই সিদ্ধান্ত খেটেও গিয়েছে। ফলে হাসি ফুটেছে ওই কৃষকের মুখে।

 গোপাল দাস বলেন,নিয়ম মেনে তরমুজ চাষ করা গেলে ও নিয়মিত পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়। তিনি জানান, তরমুজ চাষের ক্ষেত্রে বৈশাখ মাসের মাঝামাঝি মাদা তৈরি করে বীজ বসাতে হয়। চার হাত অন্তর তৈরি করতে হয় মাদি। প্রতি মাদাতে ৬ টি করে বীজ পোঁতা হয়। বীজ লাগানোর এক মাসের মধ্যেই ফলন শুরু হয়। বীজ মাটিতে বসানোর আগে খড় বিছিয়ে দিলে ফলনে সুবিধা হয়। এতে তরমুজের গায়ে মাটির দাগ লাগে না। সামান্য রাসায়নিক সার এবং পরিমাণ মতো জৈব সার দিয়ে তৈরি করতে হয় তরমুজ চাষের মাটি।

ধানের বদলে তরমুজ চাষের এই সিদ্ধান্ত প্রসঙ্গে গোপাল দাস বলেন, আড়াই বিঘা জমিতে তরমুজ ফলাতে ২২৫ গ্রাম বীজ লেগেছে। সবমিলিয়ে এক বিঘা জমিতে তরমুজ চাষে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। শ্রাবণ মাস থেকে প্রতিদিন প্রায় ১৫ কুইন্টাল তরমুজ পাচ্ছেন তিনি। ফলে তাঁর মুখে বেশ হাসি ফুটেছে।



You might also like!