Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Benefits of turmeric to apply in your skin: ত্বকের পরিচর্যায় অনন্তকালের মহৌষধ 'হলুদ'

Turmeric (File Picture)
Turmeric (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বের প্রাচীনতম চিকিৎসা শাস্ত্র 'আয়ুর্বেদ শাস্ত্র'। সেই যুগ থেকেই 'হলুদ' একটি আদর্শ মহৌষধ। হলুদে অ্যান্টিসেপটিক উপাদান আছে। গরমকালে ট্যান দূর করতেও হলুদ বিশেষ ভাবে কার্যকর। তবে ত্বকের যত্নে কীভাবে হলুদের ব্যবহার করতে হবে অনেকেরই তা নিয়ে স্পষ্ট ধারণা নেই। আজ দেখে নেব রূপচর্চায় কিভাবে হলুদ ব্যবহার করা যেতে পারে। 

ব্রণ-র চিকিৎসায়: যাদের মুখে প্রচুর ব্রণ হয় তাদের জন্য হলুদ (Turmeric)  ভীষণভাবে কার্যকরী কারণ হলুদের (Turmeric) অ্যান্টিসেপটিক উপাদান ব্রণ-র ওপর ভীষণ ভাবে কাজ করে। হলুদ বাটা, আঙ্গুরের রস ও গোলাপজল ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে সেটা সরাসরি ব্রণ-র ওপর লাগান। কিছুক্ষণ থাকার পর জল দিয়ে ভালো করে সেটাকে ধুয়ে ফেলুন। কিছুদিন করার পর দেখবেন ধীরে ধীরে ইনফেকশন কমে গিয়ে স্কিনে ব্রণ-র প্রবণতা কমে যাবে।

কাঁচা হলুদ বেটে রস করে নিন হলুদের রসের সঙ্গে মুলতানি মাটি ও নিমপাতার রস এক সঙ্গে মিশিয়ে পেস্ট করে ফেস প্যাকের মতন মুখে লাগান।প্যাক শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করে করে নিন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ব্রণ-র প্রকোপ কমবে।

কাঁচা হলুদবাটা, বেসন, চালের গুঁড়ো এবং টক দই ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। তারপর সেটাকে মুখে এবং গলায় ভালোভাবে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে তুলে ফেলুন।এই প্যাকটি সপ্তাহে তিনদিন লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে।


You might also like!