Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Skin is getting black in summer:গরমে ত্বক পুড়ে কালো হচ্ছে - তাড়াতাড়ি দূর করুন

Skin is getting black in summer - get rid of it quickly
Skin is getting black in summer - get rid of it quickly

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এই তীব্র গরমে শরীরের উন্মুক্ত অংশ (হাত,গলা, পিঠ, মুখ) পুড়ে কালো হয়ে যাচ্ছে,যাকে বলা হয় 'ট্যান'। এই রোগ থেকে দ্রুত নিজেকে পরিষ্কার করুন। বিশেষজ্ঞরা এই ট্যান পরিষ্কারের জন্য কয়েকটি উপায় বলেছেন।

১) অ্যালোভেরা-লেবুর রস- একটি পাত্রে দুটি লেবুর রস ছেঁকে নিন। এতে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান। তাজা হলে আরও ভালো হবে। দুটো জিনিসই ভালো করে মিশিয়ে পিঠে লাগান। এই মিশ্রণটি দিয়ে এক বা দুই মিনিট ম্যাসাজ করুন এবং তারপর লুফার সাহায্যে স্ক্রাবিং করুন। এবারহালকা গরম জল দিয়ে পিঠ ধুয়ে ফেলুন।

২) বেসন থাকলে আর চিন্তা কীসের? বেসন কমবেশি সব বাড়িতেই খুঁজলে পাওয়া যাবে। এই জিনিসটি আপনাকে ত্বকের কালো ভাব দূর করতে সাহায্য করবে। একটি পাত্রে এক টেবিল চামচ বেসন নিন।এর মধ্যে একটি লেবুর রস মেশান। এবার এতে দুই চামচ দই ও এক চামচ গোলাপ জল মেশান।মিশ্রণটি পিঠে লাগিয়ে স্ক্রাব করুন। ৫ মিনিট রেখে দিন। এবার পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

  ৩) মুসুর ডাল: বাজারে মসুর ডালের গুঁড়ো পাওয়া যায় , কিন্তু না পাওয়া গেলেও ডাল পিষে ঘরেই তৈরি করে নিতে পারেন।একটি পাত্রে তিন টেবিল চামচ মুসুর ডালের গুঁড়ো নিন। এতে দুই টেবিল চামচ লেবুর রস মেশান। একটি ছোট চামচ ঘি এবং দই যোগ করুন।সবকিছু ভালোভাবে মেশানোর পর পিঠে লাগান এবং একটু স্ক্রাব করুন।ডালের প্যাকটি পিঠে রেখে দিন যতক্ষণ না এটি পুরোপুরি শুকিয়ে যায়। এবার একটা ভেজা তোয়ালে দিয়ে পিঠ মুছে নিন। 

  বেশি দেরি হলে এই কালো দাগ উঠিতে চাইবে না। তাই সপ্তাহে অন্তত ১ দিন যেকোনো একটি উপায়ে ট্যান ক্লিয়ার করুন।


You might also like!