Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Nail Biting Habits: দাঁত দিয়ে নখ কাটেন?জেনে নিন এই বদভ্যাস বন্ধ করার সহজ উপায়

Nail
Nail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেকেরই দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস রয়েছে।চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে ওনিকোফেজিয়া।দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস শিশুদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়।এতে দাঁতের গঠন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।তাই বাড়ির বড়োদের এ বিষয়ে নজর রাখা উচিত। এই বদভ্যাস বড়ো হয়ে যাওয়ার পরও অনেকেই ছাড়তে পারেন না। যাদের এই অভ্যাস রয়েছে বিরক্তি ভাব,একঘেয়েমি,মানসিক উদ্বেগ কাজ করে। খুব মন দিয়ে কোনো কাজ করার সময়েও অজান্তেই নখ দাঁতের কাছে চলে যায়। তবে এই অভ্যাস শরীরের জন্য খুবই ক্ষতিকর।

হাতের নখে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে।দাঁত দিয়ে নখ কাটার ফলে সেই ব্যাকটেরিয়া মুখে গিয়ে পেটে সংক্রমণ জাতীয় সমস্যা হতে পারে। এছাড়াও দাঁত দিয়ে নখ কাটার ফলে নখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই বদভ্যাস বন্ধ করতে কি করবেন,

• দাঁত দিয়ে নখ কাটার একটি অন্যতম কারণ হল মানসিক চাপ।তাই এই মানসিক চাপ কমাতে ধ্যান,প্রানায়াম,যোগাসন করতে পারেন।

• নখ বড়ো হলেই দাঁত দিয়ে নখ কাটার প্রবণতা বেশি থাকে।তাই নখ ছোটো রাখুন। ছোটো নখে ময়লা জমার ভয় থাকেনা।

• নখে মাঝেমাঝেই ম্যানিকিওর করান। তাহলে ম্যানিকিওর করা নখ কাটার আগে আপনি নিজেই দুবার ভাববেন।


You might also like!