Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Air India : ভারতীয় সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধন, মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে এয়ার ইন্ডিয়ার কর্মীরা

Merging Indian culture and modernity, Air India staff in outfits designed by Manish Malhotra
Merging Indian culture and modernity, Air India staff in outfits designed by Manish Malhotra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীরা সাজছেন মণীশ মালহোত্রার হাতের ছোঁয়ায় । আগেই শোনা গিয়েছিল, এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের জন্য পোশাক ডিজাইন করছেন এই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার । অবশেষে অপেক্ষার অবসান হল । কর্মীদের জন্য ডিজাইন করা নতুন ইউনিফর্মের ছবি প্রকাশ্যে আনল বিমানসংস্থা । মণীশের হাতের জাদুতে সাজবেন এবার এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীরা ।

এয়ার ইন্ডিয়ার নতুন ইউনিফর্মে থাকছে দারুণ চমক । বিমানসেবিকাদের চিরাচরিত পোশাকে রয়েছে একটু স্টাইলিশ টুইস্ট । এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে এয়ার ইন্ডিয়া । সেখানে দেখা গেল বিমানসেবিকাদের রেডি টু ওয়্যার শাড়ি পরতে । শাড়ির সঙ্গে পরতে পারবেন আরামদায়ক প্যান্টও । পাইলটদের পোশাকেও রয়েছে চমক । জুতোর স্টাইলেও বদল আনা হয়েছে । লাল, অবার্গিন ও গোল্ড, তিন ভারতীয় রঙে ডিজাইন করা হয়েছে ইউনিফর্ম । যা আত্মবিশ্বাসী, প্রাণবন্ত নতুন ভারতের প্রতিনিধিত্ব করে ।

মণীশ মালহোত্রা জানিয়েছেন, আগে কেবিন ক্রু সদস্যরা লেহেঙ্গা এবং মাংটিকা পরতেন । তাই, তার জন্য এয়ার ইন্ডিয়ার নতুন যুগের জন্য ইউনিফর্ম ডিজাইন করা ছিল তাঁর কাছে দারুণ সুযোগ ।


You might also like!