Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Clay Tub Or Plastic Tub:'মাটির টব' না 'প্লাস্টিকের টব' - বিতর্ক চলেছে অনেকদিন

Clay Tub Or Plastic Tub
Clay Tub Or Plastic Tub

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শখের বাগানে কোন টব! গাছ সুস্থ সবল রাখতে প্লাস্টিক নাকি মাটির টব ভাল। টবে গাছ লাগানো ও বাগান তৈরির আগে জানা প্রয়োজন। বর্তমান এ সময়ে বহু ব্যস্ততার মাঝেও শখের ছাদ বাগান তৈরি একটা নেশায় পরিণত হয়েছে। তবে মোটেও সহজ কাজ নয়। যদিও ইচ্ছে আর ভাললাগা এক হলে, কোন কাজই অসাধ্য নয়।বাগান তৈরি বেশ ধৈর্যের ফসল। শুরু থেকে দিতে হয় একের পর এক ধৈর্যের পরীক্ষা। যারা বাগান তৈরি করেছেন, এর কদর তারাই বোঝে।

শিশু গাছ থেকে ধীরে ধীরে পাকাপোক্ত গাছ। তাতে ফসল বা ফুল ফলানো মোটেও সহজ নয়। তার ওপর বনসাই বা কলম করা আরও কঠিন।প্রতিটা ক্ষেত্রেই দক্ষতার প্রয়োজন। তবে ধীরে ধীরে গাছ নিয়ে ওঠা বসা আর ভুল ভ্রান্তির মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয়। অনেক সময় ভুল হতে হতে শিক্ষা বা জ্ঞান লাভ। বাগান শুরুতেই এমনই বহু ঘটনার সাক্ষী হতে হয়েছে বাগান মালিকদের। তবে গাছ লাগিয়ে তার লালন পালন ও সতর্কতা তো রয়েছে। সেই সঙ্গে টবেরও গুরুত্ব রয়েছে অসীম।

সেই দিক থেকে এক কথায় মাটির টবের বিকল্প নেই। গাছের স্বাস্থ্য সুরক্ষিত নয় প্লাস্টিক বা অন্য টবে, এমনটাই জানাচ্ছেন ছাদ বাগানে অভিজ্ঞ মানুষ। মাটির টব একটু দাম বেশি দিয়ে কিনতে হলেও গাছের পক্ষে ভাল। কদরের গাছে প্লাস্টিক টব লাগানোই বৃথা বলেও মনে করেন অনেকেই। এ প্রসঙ্গে অভিজ্ঞতা শেয়ার করলেন ৮০ বছর বয়সী নিরঞ্জন কুমার। যিনি ছাদ বাগানের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। ছাদে গোলাপের বাগান বা এডেনিয়ামের বাগান তৈরি করে তাক লাগিয়েছেন। তিনি বললেন, মোটেও গাছের পক্ষে উপযোগী নয় প্লাস্টিক বা অন্য কোনও টব। মাটির টবের বিকল্প নেই। গাছ রোদে পড়ে এমন স্থানে রাখা হয়। প্লাস্টিক টবে সরাসরি রোদ পড়ে গরম হয়। টবের ভিতরের অংশে গাছের কচি শিকড় টবের গায়ে লেগে থাকে। প্লাস্টিকের টব গরম হওয়ার ফলে সেই শিকড়ে ক্ষতি হয়। কিন্তু মাটির টবের ক্ষেত্রে এমনটি হয় না।


You might also like!