Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Benifits of Physical Intimacy: যৌনতায় দীর্ঘ ছেদ, ডেকে আনতে পারে এই সব সমস্যা

Benifits of Physical Intimacy (Symbolic Picture)
Benifits of Physical Intimacy (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দাম্পত্য সম্পর্কে যৌনতার এক বিশেষ আবেদন আছে, যৌনতা নিছকই শারীরিক আনন্দ নয়,সামগ্রিক ভাল লাগা ও সম্পর্কের বাঁধনের ক্ষেত্রেও এর একটি আলাদা গুরুত্ব রয়েছে। তবে যদি দীর্ঘদিন শরীরী সম্পর্কে আপনি লিপ্ত না হন সেক্ষেত্রে আপনার শরীরে নানা সমস্যার সঙ্গে সঙ্গে যৌনশক্তিতেও ক্ষয় ধরতে পারে। যৌনতা থেকে দীর্ঘদিন দূরে থাকলে শরীরে এই সমস্যাগুলি হতে পারে-


যৌনশক্তি ও ইচ্ছে হ্রাস

দীর্ঘদিন যদি আপনি সঙ্গম না করে থাকেন, তাহলে তা খারাপ প্রভাব ফেলতে পারে যৌনশক্তিতে। দেখা গিয়েছে, অনেকেরই লিবিডো তথা যৌনশক্তির দারুণ ক্ষতি হয়েছে দীর্ঘদিন যৌনতায় লিপ্ত না হলে। যত বেশি দিন শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকবেন কেউ, ততই তাঁর যৌনশক্তি ক্ষতিগ্রস্ত হবে।

যোনির শুষ্কতা ও সঙ্গমের সময় যন্ত্রণা

একই ভাবে মহিলাদের ক্ষেত্রেও দীর্ঘদিন যৌনতা না করলে যোনির শুষ্কতার মতো সমস্যা তৈরি হতে পারে। যার ফলে সঙ্গমের সময় যন্ত্রণাও দেখা যায়। নিয়মিত যৌনতার সঙ্গে লিপ্ত থাকলে যোনির স্বাভাবিক ভিজে ভাব বজায় থাকে। কিন্তু যৌনতা থেকে দূরে গেলে, যতই সময় যায়, ততই সমস্যাটা বাড়তে থাকে।

লিঙ্গ শিথিলতা

পুরুষদের ক্ষেত্রে ‘পারফরম্যান্স অ্যাংজাইটি’ একটা বিরাট সমস্যা। এর সঙ্গে লিঙ্গ শিথিলতার যোগ গাঢ়। দীর্ঘদিন সঙ্গম না করলে এই দুই সমস্যাই বাড়তে পারে। আসলে দীর্ঘদিন যৌনতা না করলে ভিতরে ভিতরে একটা উৎকণ্ঠা ও আত্মবিশ্বাসহীনতা তৈরি হতে থাকে।

পেলভিক পেশির দুর্বল হয়ে পড়া

নিয়মিত শরীরী মেলামেশা পেলভিক পেশিকে মজবুত করে। ব্লাডারকে নিয়ন্ত্রণ করতে এই পেশির গুরুত্ব অপরিসীম। পাশাপাশি পেলভিক অঙ্গ ও যৌন তৃপ্তির ক্ষেত্রেও পেলভিক পেশির বিশেষ ভূমিকা রয়েছে। যৌনতায় দীর্ঘ ছেদ পড়লে এই পেশিও দুর্বল হয়ে পড়ে।

You might also like!