Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

7 months ago

Baghajatin News : বোধনের দিনে বাঘাযতীনে মহিলার রহস্যমৃত্যু, ফ্রিজের পাশে উদ্ধার দেহ!

Woman mysterious death Baghajatin
Woman mysterious death Baghajatin

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ষষ্ঠীর দেবীর বোধনের দিনেই বাঘাযতীন এলাকার এক মহিলার রহস্যময় মৃত্যু ঘটেছে। একতলার ঘরের ফ্রিজের পিছনের অংশ মোছার সময় তাঁর মৃত্যুর কথা প্রাথমিকভাবে জানা গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কারণেই মৃত্যু, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। যাদবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার নাম নমিতা পাল। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনি এলাকার দীর্ঘদিনের বাসিন্দা ওই মহিলা। এলাকার একটি বাড়ির একতলার অংশে একাই থাকেন তিনি। আজ, রবিবার বেলায় তিনি ঘর পরিষ্কারের কাজ করছিলেন। ফ্রিজের পিছনের দিকের মেঝে ভিজে কাপড় দিয়ে মুছছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেসময়ই তিনি আর্তনাদ করে ওঠেন। আশপাশ থেকে ছুটে যান স্থানীয়রা। দেখা যায় নমিতা পাল মেঝের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। কিছু সময়ের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে যান। 

ঘটনার খবর যাদবপুর থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ফ্রিজের পিছনের অংশ পরিষ্কার করার সময় কি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তিনি, সেটাই তদন্তের বিষয়। মৃতার হাতে একটি কালো দাগ পাওয়া গেছে, যা বিদ্যুৎস্পৃষ্টের ফলে তৈরি হয়েছে কিনা, সে প্রশ্নও উঠেছে। অন্যদিকে, হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানাচ্ছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, রিপোর্ট না এলে স্পষ্ট কিছু বলা সম্ভব নয়। নমিতা দেবী ছিলেন অত্যন্ত মিশুক স্বভাবের, পুজোর দিন সকালেও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। এই ঘটনায় পুজোর আনন্দে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।

You might also like!