Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

2 days ago

Beniapukur Shootout: বেনিয়াপুকুরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার দুই

Two arrested in Beniapukur incident
Two arrested in Beniapukur incident

 

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : বেনিয়াপুকুরে গুলি চালানোর ঘটনায় দু'জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। বেনিয়াপুকুর থানা এলাকায় কয়েক জন স্থানীয় যুবক এবং তরুণের মধ্যে অশান্তি হয়। সেখান থেকে রাতে গুলি চলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন মহম্মদ নিয়াজ ওরফে রাজা নামে বছর তেইশের এক যুবক। মধ্যরাতে রাজাকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালানো হয়। দু’টি গুলিই লাগে যুবকের পায়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জখম যুবকের বাড়ি বেনিয়াপুকুর থানার তিলজলা রোড এলাকায়। ঘটনার তদন্ত শুরু করে বেনিয়াপুকুর থানার পুলিশ। তারপরেই মঙ্গলবার রাতে দু’জনকে গ্রেফতার করা হয়।

You might also like!