Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast: বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে তিলোত্তমা, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৯ জুলাই : দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশের জেরে উধাও দাবদাহ পরিস্থিতি। কমেছে তাপমাত্রা, তবে ভারী বৃষ্টিপাতের দেখা নেই। বৃষ্টিতে ভেজার জন্য হাপিত্যেশ করছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ১২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে। মঙ্গলবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে আগামী ১২ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ জুলাই আলিপুরদুয়ার জেলায় অতি ভারীর সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ১১ ও ১২ তারিখও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!