Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Mamata Banerjee:তেলাপিয়া মাছ চাষের নির্দেশ মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অগ্নিমূল্য বাজারদর। সবজি, মাছ–মাংস কোনও কিছুতেই হাত ছোঁয়ানো যাচ্ছেনা বলে অভিযোগ আমজনতার। পেট চালাতে কার্যত নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। সেই প্রেক্ষিতে মূল্যবৃদ্ধি নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দামি মাছ মধ্যবিত্তের নাগালের বাইরে। তাই ‘জল ভরো, জল ধরো’ প্রকল্পে কাটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেন মমতা।

বৈঠকে তেলাপিয়া মাছের প্রসঙ্গ তোলেন মমতা। উপস্থিত আধিকারিকদের কাছে জানতে চান, তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার বা এই জাতীয় কোনও রোগের সম্ভাবনা তৈরি হয় কিনা। এর উত্তরে এক আধিকারিক জানান, 'না, টেস্ট করে সেরকম কিছু পাওয়া যায়নি।' সেটা শুনেই মুখ্যমন্ত্রী বলে ওঠেন, 'এটা কেউ রটাচ্ছে।' মুখ্যমন্ত্রীকে ওই আধিকারিক এটাও জানান যে, তেলাপিয়া যে জলে হয়, সেখানে অন্য মাছ হতে চায় না। তাই শুনে মুখ্যমন্ত্রী বলেন, না হোক, কিন্তু তেলাপিয়া মাছটা বড় হয়, মানুষের খেয়ে পেট ভরে। উৎপাদনও বাড়ে। এরপরই জনগণকে বরাভয় দিয়ে মমতা বলেন, নির্ভয়ে তেলাপিয়া মাছ খান। এই মাছ খেলে ক্যান্সার হয় না।

You might also like!