Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forecast: কালী পুজো ও দীপাবলিতে দুর্যোগের শঙ্কা নেই, তাপমাত্রায় এখনই হেরফের নয়

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৮ অক্টোবর: কালীপুজো—দীপাবলি থেকে ছটপুজো পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না। বড় জোর কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও পরিস্থিতি একইরকম থাকবে।

আকাশ পরিষ্কার হলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের এখনই হবে না। উত্তুরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা কমে ভোর ও রাতের দিকে হালকা শীতের অনুভূতি পেতে এখনও কিছুদিন সময় লাগবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য এখনও ভ্যাপসা গরম কিছুটা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প কমার পাশপাশি মৃদু উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করলে তবে হালকা শীতের অনুভূতি মিলবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি।


You might also like!