Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই, অবিশ্রান্ত বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১১ জুলাই : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্কই থাকছে, আগামী ২৪ ঘন্টার মধ্যেও আবহাওয়া বদলের বিশেষ কোনও সম্ভাবনা নেই। বর্ষাকালেও বৃষ্টির দেখা নেই, ফলে স্বস্তিও মিলছে না। তবে, উত্তরবঙ্গে বৃষ্টি হয়েই চলেছে। এতটাই বৃষ্টি হচ্ছে যে নদীর জলস্তর বাড়ছে, বেসামাল হয়ে পড়েছেন উত্তরবঙ্গের মানুষজন।

আলিপুর আবহাওয়া দফতর আপাতত দক্ষিণবঙ্গের জন্য কোনও সতর্কতা জারি করেনি। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে আগামী ১৩ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১২ জুলাই দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে, এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন কালিম্পঙ ও কোচবিহারে হলুদ সতর্কতা রয়েছে। এরপর ১৩ জুলাই উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙ ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!