Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: আকাশ আংশিক মেঘলা, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৮ অক্টোবর : পুজোর আনন্দ এবার মাটি করতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। তবে স্বস্তির বিষয় হল যে, ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। জেলার সব জায়গায় বৃষ্টিও হবে না। বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ১০ অক্টোবর, সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে।

১১ অক্টোবর, অষ্টম-নবমীতে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলার দু’-এক জায়গায় ওই দিন হালকা বৃষ্টি হতে পারে। আগামী শনিবার, দশমীর দিন দক্ষিণের সব জেলার দু’-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার, একাদশীতে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ওই দিন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!