Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

South Bengal weather update:বৃষ্টি থামছেই না, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মুখভার আকাশের

Kolkata weather today
Kolkata weather today

 

কলকাতা, ২৩ আগস্ট : কখনও নিম্নচাপ, আবার কখনও ঘূর্ণাবর্ত। চলতি বর্ষার মরসুমে বৃষ্টি যেন থামতে চাইছে না দক্ষিণবঙ্গে। শ্রাবণ মাস পেরিয়ে গিয়েছে, এখনও আকাশের মুখ ভার। শনিবার সকালেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কিছু দিন বৃষ্টি চলবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও।

সোমবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেপুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দুর্যোগ চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম।

উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে। এর সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার পর্যন্ত।

You might also like!