Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

6 months ago

Kolkata Metro Railways:দমদম থেকে শোভাবাজার পর্যন্ত সাময়িক বন্ধ পরিষেবা, পরে স্বাভাবিক

Kolkata Metro Railways
Kolkata Metro Railways

 

কলকাতা, ৩১ অক্টোবর : ফের কলকাতা মেট্রোয় বিভ্রাট! শুক্রবার সকালে দমদম থেকে শোভাবাজার পর্যন্ত বেশ কিছু সময়ের জন্য থমকে যায় মেট্রো পরিষেবা। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কিছু সময় পর অবশ্য মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। এদিন সকালে দমদম থেকে শোভাবাজার পর্যন্ত বন্ধ থাকে মেট্রো চলাচল। তবে কী কারণে বন্ধ ছিল, তা এখনও জানা যায়নি।

কিছু সময় পরে স্বাভাবিক হয় পরিষেবা। দমদম থেকে ফের মেট্রো চালু হয়। যাত্রীদের বক্তব্য, শুক্রবার সকাল সাড়ে ৮টার পর আচমকাই পরিষেবা বিভ্রাটের কথা জানানো হয়। একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক মেট্রো। ঘোষণা করা হয়, অনিবার্য কারণে জন্য দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ। আপ এবং ডাউন— দুই লাইনেই মিলবে না পরিষেবা। যাত্রীদের মেট্রোর কামরা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দিনের শুরুতে মেট্রো বিভ্রাটের কারণে ভোগান্তির শিকার হন যাত্রীরা। মেট্রো ছেড়ে সড়কপথে বা অন্য ভাবে গন্তব্যে পৌঁছোতে হয় তাঁদের।

You might also like!