Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Sujit Bose: রাজ্যে অগ্নিকাণ্ডের মোকাবিলায় ২০০টি দমকল কেন্দ্র গড়ার টার্গেট : সুজিত বসু

Sujit Bose
Sujit Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এ রাজ্যে আগুনের ঘটনা রুখতে দমকল কেন্দ্র নির্মাণের কাজ চলছে জোর কদমেই। রাজ্য জুড়ে দমকল কেন্দ্রের সংখ্যা ২০০ টার্গেট ধরে নিয়েই কাজ চলছে। এই তথ্য জানিয়েছেন মন্ত্রী সুজিত বসু।

৮০ টি কেন্দ্র বিবেচনাধীন রয়েছে। মালদা জেলার কালিয়াচক ও গাজোল এলাকায় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জমি চূড়ান্তের অপেক্ষা। বিগত পাঁচ অর্থবর্ষে ১৮ টি কেন্দ্র নির্মাণ করা হয়েছে। চলতি অর্থ বছরে ২০২৪-২৫ সালে ৭ টি গড়েছে রাজ্য সরকার। এর মধ্যেই উত্তরবঙ্গে ছয়টি নতুন কেন্দ্র নির্মাণ করা হয়েছে। আলিপুরদুয়ার জেলায় ছয়টি র মধ্যেই রয়েছে - কুমারগঞ্জ, বারোবিশা, ফালাকাটা, হাসিমারা, জয়গাঁ ও বীরপাড়া। কাজ শুরু হয়েছে বীরপাড়া'তে। যদিও এই মুহূর্তে শামুকতলা বিবেচনাধীন। এছাড়াও আরো ১৮ টি নতুন দমকল কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে উত্তরবঙ্গে। মন্ত্রী জানান, বিবেচনাধীন রয়েছে আরও অনেক। পুরুলিয়া জেলার জয়পুরে কেন্দ্র গড়ার দাবি করেন বিজেপি বিধায়ক নরহরি মাহাত।

You might also like!