Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Potato market : আলু ব্যবসায়ীদের ধর্মঘটের প্রভাব পড়ছে বাজারে

Potato market (symbolic picture)
Potato market (symbolic picture)

 

কলকাতা, ২২ জুলাই : আলু ভর্তি গাড়ি ভিন রাজ্যে যেতে আটকে দেওয়ার অভিযোগে সোমবার থেকে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা। ব্যবসায়িক সমিতির কর্মবিরতির ডাকের প্রভাব পড়তে শুরু করেছে আলুর দরে। উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গ, যাঁরা হিমঘর থেকে আলু বের করে বাজারে সরবরাহ করার কাজটি করেন, তাঁরাই কর্মবিরতিতে। তার জেরে রাজ্যের অধিকাংশ হিমঘর থেকে আলু বের করা হয়নি সোমবার।

এমনিতেই বাজারে সব সবজিরই আগুন-দাম। এক লাফে অনেকটাই মহার্ঘ্য হয়েছে আলু। সূত্রের খবর, এর ফলে আলুর দাম কিলোপিছু কোথাও কোথাও এক টাকা বেড়েছে। এবার তা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ডাকা ধর্মঘটের প্রভাবে ব্যাহত হচ্ছে আলু সরবরাহ। যদিও সিঙ্গুরের রতনপুরে বেশ কিছু আলু ব্যবসার প্রতিষ্ঠান সোমবার খুলেছে। তাদের ব্যবসায়িক কাজকর্ম চলছে। অধিকাংশ প্রতিষ্ঠানে কর্ম বিরতি চলতে থাকলে বাজারে যোগান কমবে আলুর। আর চড়চড়িয়ে চড়বে দাম।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়ের দাবি, 'আমরা যে বাজারে আলু সরবরাহের কাজ করি সেটা সোমবার থেকে বন্ধ আছে কর্মবিরতির জন্য। সারা রাজ্য প্রায় ৮০ হাজার ব্যবসায়ী এই কর্মবিরতিতে সামিল হয়েছেন। ভিন রাজ্যে আলু যেতে আমাদের গাড়ি পুলিশি হয়রানির শিকার হচ্ছে। সেটা যাতে বন্ধ হয়, তার জন্যই ধর্মঘট। মুখ্যমন্ত্রী যাতে বিষয়টাতে হস্তক্ষেপ করে সে বিষয়ে আমরা আশাবাদী।

You might also like!