Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

Second Hooghly Bridge latest news:দ্বিতীয় হুগলি সেতু ফের বন্ধ, রবিবাসরীয় ছুটির দিনে ভোগান্তি

Second Hooghly Bridge closed
Second Hooghly Bridge closed

 

কলকাতা, ৩১ আগস্ট : গত রবিবারের মতো এই রবিবারও যান চলাচল বন্ধ রাখা হয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে। রবিবার ভোর থেকে শুরু হয়েছে রক্ষণাবেক্ষণের কাজ, চলবে রাত ৯টা পর্যন্ত। গত রবিবারের মতো এদিনও হুগলি রিভার্স ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতুর কেবল মেরামতির কাজ করছে।

পাশাপাশি, সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিলের বিম বসানোর কাজ চলছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। হাওড়া থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলিকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে হাওড়া ব্রিজ সারাদিন খোলা থাকছে। রবিবার ছুটির দিন হলেও ভোগান্তিতে পড়েছেন অনেকেই।

You might also like!