Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Sanjoys lawer demands: 'মৃত্যুদণ্ডের বিকল্প কিছু’ চাইলেন সঞ্জয়ের আইনজীবী

accused Sanjay Roy (Symbolic picture)
accused Sanjay Roy (Symbolic picture)

 

কলকাতা, ২০ জানুয়ারি : 'মৃত্যুদণ্ডের বিকল্প কিছু আছে কিনা, তা সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে ঠিক করা হোক।' আর জি কর-কান্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আইনজীবী সোমবার এই দাবি করেন।

বিচারপতি অনির্বাণ দাস দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে বলেন, 'আপনার বিরুদ্ধে যা অভিযোগ এসেছে, তা প্রমাণিত। আগেই তা আপনাকে বলেছিলাম, এর জন্য আপনার সর্বোচ্চ সাজা বা যাবজ্জীবন হতে পারে।' বিচারকের কথা শুনে সঞ্জয় ফের দাবি করে, 'আমাকে দিয়ে যেরকম ভাবে ইচ্ছা, যেখানে সেখানে সই করানো হয়েছে। আমার মেডিক্যাল করতে নিয়ে যাওয়ার সময় গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছিল।'

সঞ্জয়ের কথা শেষ করতে দিয়ে বিচারক দাস বলেন, 'আমার বিচার্য বিষয় হচ্ছে যা যা প্রমাণ এসেছে তার উপর ভিত্তি করে বিচার করা।'মনে করা হচ্ছিল এরপরই সাজা ঘোষণা করলেন বিচারক। কিন্তু তিনি তা না করে সময় চেয়ে নিয়েছেন। জানিয়েছেন, দুপুর ২.৪৫ নাগাদ ফের এজলাস বসবে। সেই সময়ে সাজা ঘোষণা করা হবে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আগের মতো এদিনও সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়েছে। তাঁদের স্পষ্ট বক্তব্য, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা। ডিউটিতে থাকা একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন করা হয়েছে। তাই অপরাধীর সর্বোচ্চ সাজা হওয়া উচিত।এখন এটাই দেখার বিচারক সাজা ঘোষণার সময়ে এই বিষয়টি মাথায় রেখে নির্দেশ দেন নাকি, সিবিআই-এর আর্জিতেই সাড়া দিয়ে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন।


You might also like!