Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Rain forecast : কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস, দুই বঙ্গে বর্ষণের সম্ভাবনা

Rain forecast
Rain forecast

 

কলকাতা, ১ জুলাই : রাজ্যে অব্যাহত রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। আগামী ৪ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

বুধবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বভাস থাকছে। এককথায় বলতে গেলে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, সোমবার ও মঙ্গলবার মূলত আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে অনভূত হতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।

এরপর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার দুই ২৪ পরগনা এবং নদিয়া জেলায় হতে পারে ভারী বৃষ্টি।

You might also like!