Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

House collapse in kolkata : কলকাতায় ফের ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি, টিনের শেড থাকায় রক্ষা

House collapse (symbolic picture)
House collapse (symbolic picture)

 

কলকাতা, ১২ জুলাই ঃ কলকাতায় আবারও একটি বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ল। শুক্রবার সকালে কালীঘাটে কেওড়াতলা মহাশ্মশানের রাস্তায় ঢোকার মুখেই তিনতলা একটি বাড়ির উপরের দিকে একটি অংশ ভেঙে পড়ে। বাড়িটির নীচে একটি চায়ের দোকান ছিল। সেখানে সেই সময় কয়েকজন চা খাচ্ছিলেন। তবে টিনের শেড থাকায় রক্ষা পেয়েছেন তাঁরা। ওই শেডের জন্যই চায়ের দোকানে থাকা কারও কোনও ক্ষতি হয়নি বলেই খবর।

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে কালীঘাটে কেওড়াতলা মহাশ্মশানের রাস্তায় ঢোকার মুখেই তিনতলা একটি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভগ্নাবশেষ নীচে পড়লেও, টিনের শেড থাকায় রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন। তবে, সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

You might also like!