Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Mukul Roy : পড়ে গিয়ে গুরুতর জখম মুকুল রায়, সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে

Mukul Roy (symbolic picture)
Mukul Roy (symbolic picture)

 

কলকাতা, ৪ জুলাই ঃ বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিক মুকুল রায়। বুধবার রাত সাড়ে নটা নাগাদ আচমকা তিনি তাঁর ঘরের মধ্যেই পড়ে যান বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। পরিবারের লোকজন কিছুটা দেরিতে জানতে পারেন। তবে পড়ে যাওয়ার কথা জানতে পারার পরই আর সময় নষ্ট করেননি। ছেলে শুভ্রাংশু রায় এবং পরিজনেরা দ্রুত কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন মুকুল রায়কে।

রাত সোয়া এগারোটা নাগাদ সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ মুকুল রায়। তাঁর ডিমেনশিয়া রয়েছে। আবার মাঝেমধ্যে মানসিক ভারসাম্যের সমস্যাও দেখা যায়। কিছু দিন আগেও একবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

You might also like!