Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather forecast:দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, কলকাতা-সহ সব জেলাতেই ঘাটতি

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ১৫ জুলাই : বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সারা সপ্তাহ ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাতে যদিও বৃষ্টির ঘাটতি মিটবে না। কলকাতায় এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি ৪২ শতাংশ। দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টির ঘাটতি নদিয়ায়।

আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের সব জেলায় চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


You might also like!