Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Ration scam:রেশন দুর্নীতিতে ফের গ্রেফতারি ইডি-র, এবার গ্রেফতার আনিসুর ও তার ভাই

Deganga Trinamool Congress leader Anisur Rahman and his brother Alif Noor
Deganga Trinamool Congress leader Anisur Rahman and his brother Alif Noor

 

কলকাতা, ২ আগস্ট : রেশন দুর্নীতি মামলার তদন্তে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার তৃণমূল কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিফ নূরকে প্রায় ১৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। বৃহস্পতিবার গভীর রাতে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। গতকাল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বেলা ১২ টা নাগাদ হাজির হন জেলবন্দী ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয় আলিফ ও আনিসুর। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও রেশন দুর্নীতি মামলায় এখন জেল হেফাজতে।

গত মঙ্গলবার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাস এবং আনিসুর ও আলিফের বাড়ি, চালকল-সহ ১০ টি জায়গায় দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৪৫ লক্ষ টাকা, বেশ কিছু নথিপত্র, মোবাইল ইত্যাদি। আব্দুল বারিকের নথিতে দুবাই সংযোগ মেলে। এর পরেই বারিক এবং রহমান ভাইদের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। আনিসুর এবং আলিফ সেই তলবেই বৃহস্পতিবার হাজিরা দিয়েছিলেন। বৃহস্পতিবার গভীর রাতেই গ্রেফতার করা হল তাদের।

You might also like!