Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Dumper crushes taxi in Bali: বালিতে ট্যাক্সিকে পিষলো ডাম্পার, আহত ৫

Dumper crushes taxi in Bali
Dumper crushes taxi in Bali

 

হাওড়া, ১৩ ফেব্রুয়ারি : হাওড়ার বালিতে একটি ট্যাক্সিকে পিষে দিল সিমেন্ট মিক্সিং করার ডাম্পার। বুধবার রাতে এই দুর্ঘটনার জেরে বিশালাকার ডাম্পারের নিচে সম্পূর্ণ দলা পাকিয়ে যায় ট্যাক্সিটি। পরে গ্যাস কাটার দিয়ে ট্যাক্সির দরজা কেটে যাত্রীদের উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিটি রোড ধরে বালির দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই একটি ট্যাক্সি। সেই সময় উল্টো দিক থেকে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিটিকে ধাক্কা দেয়। দুমড়েমুচড়ে যায় ট্যাক্সিটি। বুধবার রাতে বালির দেওয়ানগাজি এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। গ্যাস কাটার দিয়ে ট্যাক্সির দরজা কেটে উদ্ধার করা হয় চালক ও যাত্রীদের। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক।

You might also like!