Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

6 months ago

Weather-forecast-for-Bengal:রবিবার কলকাতা-সহ দক্ষিণে কিছুটা বাড়বে দিনের তাপমাত্রা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২১ ডিসেম্বর : রবিবার রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা কুয়াশা থাকতে পারে। কলকাতা-সহ দক্ষিণে কিছুটা বাড়বে দিনের তাপমাত্রা। রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকবে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, পশ্চিমাঞ্চলের পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া এবং উপকূলবর্তী সমস্ত জেলা। দক্ষিণবঙ্গের বাকি অংশে ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বিশেষত দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই।

এদিকে, উত্তরবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের সেরকম বড় কোনও ইঙ্গিত নেই। দার্জিলিং এবং পার্বত্য এলাকায় রাতের দিকের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি থাকবে। উপরের জেলাগুলিতে ৯ থেকে ১৩ ডিগ্রি তাপমাত্রা থাকবে। মালদা সংলগ্ন এলাকায় ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে। সামগ্রিকভাবে, শীতের মরসুম থাকলেও এখন তীব্রতা আপাতত কমই থাকবে।

You might also like!