Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

5 hours ago

Taratala Collapse: তারাতলার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

Taratala Warehouse Collapse Death Toll Rises to 15
Taratala Warehouse Collapse Death Toll Rises to 15

 

কলকাতা, ২৬ জুন : কলকাতার তারাতলায় ভেঙে পড়া শেডের ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচাতে বৃহস্পতিবার রাতভর চলল উদ্ধারকাজ। একদিকে সেনা, অন্যদিকে এনডিআরএফ, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, কলকাতা পুলিশ এবং দমকল বাহিনীর মিলিত প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, ধ্বংসস্তূপ থেকে এ যাবৎ ৩১ জনকে বের করে আনা সম্ভব হয়েছে, যার মধ্যে ১৫ জনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন। বৃহস্পতিবার রাতে আরও তিন জনের দেহ উদ্ধার করে এসএসকেএমে আনা হয়। তাঁদের মধ্যে একজন হলেন শ্যামনগরের বাসিন্দা স্বপন মণ্ডল। ওই ব্যক্তি বুধবার প্রথম তারাতলায় কাজে এসেছিলেন। বাকি দুটি দেহের পরিচয় এখনও মেলেনি। অন্যদিকে ট্রমা কেয়ারে চিকিৎসাধীন বিহারের মুঙ্গেরের বাসিন্দা মন্নু কুমারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁর অস্ত্রোপচার করা হলেও আর বাঁচানো যায়নি।

You might also like!