Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather forecast:মেঘলা আকাশ; স্বস্তির বৃষ্টি তিলোত্তমায়, প্রবল বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ

Weather forecast
Weather forecast

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দেখা নেই। অবশেষে শুক্রবার সকালে স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা, বৃষ্টি হয়েছে কলকাতা লাগোয়া অন্যান্য জেলাগুলিতেও। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টিও হয়েছে। শুক্রবার সকালে একধাক্কায় অনেকটাই কমলো কলকাতার তাপমাত্রা, এদিন সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।

মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে ১৩ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও অত্যধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমবে। ১৩ জুলাই উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙ ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গ বৃষ্টিতে ভাসলেও, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও বৃষ্টির ঘাটতি যথেষ্ট।


You might also like!