Breaking News
 
Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা

 

kolkata

1 year ago

Weather Forcast: মেঘলা আকাশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৫ আগস্ট : আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে, ৬ থেকে ৮ আগস্ট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে স্থানীয় ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। এদিন সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৬-৮ আগস্ট দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। বিশেষ করে এই সময়ে পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার প্রভৃতি জেলাগুলিতে আগামী ৮ আগস্ট পর্যন্ত ভালোই বৃষ্টি হবে। পাহাড়ে এই সময়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

You might also like!