Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Mamata Banerjee: পরীক্ষার মাঝে স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : পরীক্ষার মাঝে স্কুলে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে বিধানসভা যাওয়ার পথে ভবানীপুর এলাকার এক নামী স্কুলে গেলেন তিনি। তখন পরীক্ষা চলছিল। বাইরে অপেক্ষা করছিলেন অভিভাবকরা। তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান স্কুলের প্রিন্সিপাল। দক্ষিণ কলকাতার অন্যতম পুরনো স্কুলটির সংস্কার নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন মমতা। পরীক্ষা শেষ হয়ে গেলে কাজের তালিকা তৈরি করে তাঁকে পাঠানোর পরামর্শ দিয়ে সংস্কার নিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরীক্ষা শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে দেখে খুশি হয় পরীক্ষার্থীরাও। তাঁকে প্রণাম করে আশীর্বাদ নেন। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার সময়ে স্কুল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। দূর থেকে সামগ্রিকভাবে পরীক্ষার হলগুলিতে একবার চোখ বুলিয়ে নেন। কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। এবছরও তার ব্যতিক্রম হলো না।

You might also like!