Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

Mamata Banerjee: পূর্ব বর্ধমান জেলা সফরে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ২২ আগস্ট : বীরভূমের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জেলা সফরে যাচ্ছেন পূর্ব বর্ধমানে। আগামী ২৬ আগস্ট, মঙ্গলবার সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে। শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট সংলগ্ন এলাকায় বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলে ওই বৈঠকটি হবে। ইতিমধ্যেই জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের কাছে ওই বার্তা পৌঁছে গিয়েছে। নিরাপত্তার খাতিরেই এই মুহূর্তে বিস্তারিত জানানো হয় নি। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। রাজ্য সচিবালয় নবান্নের সূত্রে এই বিিষয়ে জানা গিয়েছে। বেশ কিছু সরকারি কর্মসূচী নিয়েই মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন। আগামী মঙ্গলবার তাঁর কলকাতা থেকে বর্ধমান সরাসরি পৌঁছে এক সরকারি অনুষ্ঠানে যোগদানের কর্মসূচি রয়েছে। ওই মঞ্চ থেকেই জমির পাট্টা বিলি সহ বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি এবং রাজ্য সরকারের তরফেও উন্নয়ন পরিকল্পনার অঙ্গ হিসেবে বেশ কিছু নতুন প্রকল্পের শিলান্যাস কর্মসূচীও রয়েছে।

You might also like!