Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Junior Doctors Protest : অনিকেতের শারীরিক অবস্থার অবনতি, চিকিৎসাধীন আর জি করের সিসিইউ-তে

Aniket's condition deteriorates, undergoing treatment in RG Kar's CCU
Aniket's condition deteriorates, undergoing treatment in RG Kar's CCU

 

কলকাতা, ১১ অক্টোবর : টানা অনশনে অসুস্থ হয়ে পড়লেন আর জি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার গভীর রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। সেখানে ভর্তি করানো হয়েছে অনিকেতকে। ধর্মতলার অনশনস্থল থেকে বৃহস্পতিবার গভীর রাতে অনিকেতকে অ্যাম্বুল্যান্সে করে আর জি করে নিয়ে যাওয়া হয়। সিসিইউতে তাঁকে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সুত্রে খবর, অনিকেতের শরীরে আইভি ফ্লুইড চালানো হয়েছে। রক্তের একাধিক পরীক্ষা করা হয়েছে। নিজের শারীরিক পরিস্থিতি প্রসঙ্গে অনিকেত নিজে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। যদিও পরে শারীরিক অবস্থার অবনতি হয়।

উল্লেখ্য, ১০ দফা দাবি নিয়ে গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। প্রথমে ৬ জন অনশন শুরু করেন। পরের দিন তাতে যোগ দেন আর জি করের অনিকেত মাহাতো। যে সাত জন অনশন করছেন, তাঁদের মধ্যে অনিকেতই একমাত্র আর জি করের ডাক্তার। এখনও ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য। অনশনের জেরে তাঁরাও অসুস্থ হয়ে পড়ছেন।

You might also like!