Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Maa flyover accident : ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি

Maa flyover accident (symbolic picture)
Maa flyover accident (symbolic picture)

 

কলকাতা, ২৯ জুলাই : ফের মা উড়ালপুলে দুর্ঘটনা। সোমবার সকালে মা উড়ালপুলের ওপর ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি। দুর্ঘটনায় চালক আহত হয়েছেন। সোমবার সকাল ৬টা নাগাদ ইএম বাইপাস থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় মা উড়ালপুলের ওপর ডিভাইডারে ধারে মারে গাড়িটি। চালক কীভাবে নিয়ন্ত্রণ হারালেন, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, সল্টলেকের দিকে আসছিল প্রাইভেট গাড়িটি। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অত্যন্ত দ্রুতগতিতে আসছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে, ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপরই উল্টে যায় গাড়িটি। গাড়িতে চালক ছাড়াও এক যুবক ছিলেন। তারা কেউ-ই গুরুতর আহত হননি। দুর্ঘটনার সময় তাঁরা মাদকাসক্ত ছিলেন কি না, তা পরীক্ষা করে দেখছে পুলিশ।

You might also like!